ছিনতাইকারী টানে রিকশা থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

Share the post

এক বছর আগে ছিনতাইকারীরা টান দিয়ে ছিনিয়ে নিয়েছিল কানের দুল। এবার প্রাইভেটকার আরোহী ছিনতাইকারী ব্যাগ ধরে হ্যাঁচকা টান দিলে রিকশা থেকে পড়ে প্রাণই হারান পরিচ্ছন্নকর্মী সুনিতা রানী দাস। বুধবার সকালে রাজধানীর কমলাপুরে ঘটে এই ঘটনা।

বৌদ্ধ মন্দিরে পরিছন্নকর্মীর কাজ করতেন সুনিতা রানী দাস। ভাগনেকেও সেখানে চাকরি পাইয়ে দিতে গোপীবাগের বাসা থেকে তাকে নিয়ে যাচ্ছিলেন কর্মস্থলে। কমলাপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন থেকে আসা একটি প্রাইভেট কারের আরোহী ছিনতাইকারী সুনিতার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। গুরুতর আঘাত পান মাথায়।

তাৎক্ষণিকভাবে নেয়া হয় মুগদা হাসপাতালে। সেখান থেকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুনিতার।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই জড়িতদের ধরতে অভিযানে নেমেছে তারা। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চলছে বিশ্লেষণ। নিহত সুনিতার বাড়ি টাঙ্গাইলে। স্বামী ও তিন ছেলের সঙ্গে বসবাস করতেন রাজধানীর গোপীবাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]