ছাত্রলীগ নেত্রী সাবরিনা চৌধুরী ছবি ব্যবহার করে ফেসবুকে গুজব:থানায় সাধারন ডায়েরি

Share the post

নোমান বিন খুরশীদ, চট্টগ্রামঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রলীগ নেত্রী সাবরিনা চৌধুরী’র বিরুদ্ধে সদ্য আটক হওয়া ডাঃ সাবরিনার সাথে সমতুল্য করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সম্পাদক সাবরিনা চৌধুরীর ছবি ব্যবহার করে বেশ কয়েকদিন ধরে গুজব ও অপপ্রচার চালায় একটি মহল। পরে এমন গুজবের বিরুদ্ধে তিনি চকবাজার থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। গত ১৩ জুলাই নগরীর চকবাজার থানায় তিনি এই সাধারন ডায়েরী করেছেন বলে জানা যায়। এই বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সাবরিনা চৌধুরী জানান, “সদ্য আটক হওয়া ডাঃ সাবরিনাকে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল আমার ও আমার পরিবারের সুণাম ক্ষুন্ন করতে সামাজিক গণমাধ্যম ফেসবুকে আমার ছবি ব্যবহার করে বেশ কয়েকদিন ধরে গুজব ও অপপ্রচার চালাচ্ছে। কে বা কারা এমন কুরুচিপূর্ণ কর্মকাণ্ড আমার ছবি ব্যবহারে করে অপ্রপচার চালিয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য আমি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]