চ্যানেল ২১ এর চট্টগ্রাম জেলার পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ মাহফুজ হান্নান।

Share the post

চট্টগ্রাম সংবাদ: স্বাধীনতার প্রথম ঘোষক সৈয়দ এমএ মান্নানের ছেলে সৈয়দ মাহফুজ হান্নান। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর পক্ষে চট্টগ্রামে প্রথম স্বাধীনতা ঘোষণা করেন এম এ হান্নান। আজ বিকেলে চ্যানেল ২১ এর সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মশিউর রহমান সৈয়দ মাহফুজ হান্নানের হাতে চট্টগ্রাম জেলার পরিচালক হিসাবে নির্বাচিত নিয়োগপত্র হস্তান্তর করেন। চ্যানেল টোয়েন্টি ওয়ান এর পরিবারের পক্ষ থেকে সৈয়দ মাহফুজ হান্নানের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিয়োগ পত্র পাওয়ার পর চ্যানেল ২১ এর পরিচালক সৈয়দ মাহফুজ হান্নান বলেন- আমি চ্যানেল ২১ এ একজন পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি নিজেকে অনেক ধন্য মনে করছি।

চ্যানেল ২১এর জন্য সর্বদা কাজ করে যাব যাতে এই চ্যানেল টোয়েন্টি ওয়ান পুরা বিশ্বের বুকে সর্বদা এবং সর্বশ্রেষ্ঠ সংবাদ প্রকাশ করে শীর্ষ স্থান অর্জন করতে পারে। চ্যানেল ২১ এর একজন পরিচালক হিসেবে আমাকে নির্বাচিত করায় চ্যানেল ২১ এর সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মশিউর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল ২১ কে সবার মাঝে পৌঁছে দিতে এবং উত্তরোত্তর উন্নয়নের কাজে আমি সর্বদা আমার সচেষ্ট ভূমিকা পালন করব। নির্বাচিত নিয়োগপত্র হস্তান্তর শেষে চ্যানেল ২১ এর পরিচালক সৈয়দ মাহফুজ হান্নান এবং চ্যানেল ২১ এর সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মশিউর রহমানের মধ্যে চ্যানেল কে নিয়ে সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]