চীন থেকে বাংলাদেশে এলো করোনা শনাক্তকারী কিট-পিপিই।

Share the post

জামিলুর রহমান রনি(সন্দ্বীপ): বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান করোনা ভাইরাস শনাক্তকারী কিট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সহ চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে রোববার( ১৯ এপ্রিল) চীন থেকে ঢাকা ফিরেছে। বাংলাদেশ সরকারের নির্দেশনানুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘In Aid to Civil Power’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সনাক্তকরণের প্রয়োজনীয় কিট, ১২,২২,০০০টি সার্জিক্যাল মাস্ক, ৭,৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেট্রিক থার্মোমিটার, ২,০০০টি প্রটেক্টিভ গ্লাভস, ১০,২০০টি মেডিক্যাল সেফটি গ্লাস, ২০০টি গগলস এবং ১০, ৪৫৯টি ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) সহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে চীন থেকে দেশে ফিরেছে।

এছাড়াও, একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর উদ্যোগে বাংলাদেশের করোনাভাইরাসের মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন সংস্থাসমূহকে প্রদানের নিমিত্তে গণচীন হতে সংগৃহিত আরোকিছু স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি (পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি) চীন থেকে দেশে আনা হয়। উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহের নিমিত্তে শুক্রবার বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে চট্টগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মোঃ জাহিদুর রহমান, জিডি(পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে, মাঠে তিন প্রার্থী। 

Share the post

Share the postশাহাদাত হোসেন  সন্দ্বীপ  প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। এই আসনে এবারে তিনটি ভিন্ন প্রতীক নিয়ে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা কামাল পাশা, এমপি। […]

৩৬ দিন ধরে বিচারক শূন্য, কার্যত অচল সন্দ্বীপ আদালত ভোগান্তিতে চার লাখ মানুষ, পাহাড়সম মামলার জট।

Share the post

Share the postশাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি:চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপে টানা ৩৬ দিন ধরে বিচারক না থাকায় আদালতের বিচারিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। গত ৯ ডিসেম্বর ২০২৫ থেকে সন্দ্বীপ উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) পদটি শূন্য থাকায় উপজেলার প্রায় চার লাখ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। বিচারিক ম্যাজিস্ট্রেট না থাকায় নিয়মিত মামলার হাজিরা, জামিন, […]