চান্দগাও এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

Share the post

নগরীর চান্দগাঁও এলাকার একটি বাড়িতে শতাধিক মশাল পাবার পর বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আটটার দিকে বাড়িটি ঘেরাও করে পুলিশ। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি থেকে শতাধিক মশাল উদ্ধার করে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এই বাড়িটি একটি নির্মাণাধীন বাড়ি। এখান থেকে বেশ কিছু মশাল উদ্ধার করা হয়েছে। এখানে বিষ্ফোরক জাতীয় সরঞ্জাম থাকতে পারে এই আশংকায় বোম্ব ডিস্ফোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।

পুলিশের একটি সুত্র জানিয়েছে এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২৬ মার্চে নাশকতা সৃস্টি করতে একটি সংঘবদ্ধ চক্র এসব মশাল মজুদ করেছে।

তবে ঘটনাস্থলে থাকা পুলিশের এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় টার্মিনালের বাম পাশে নির্মাণাধীন পরিত্যক্ত বহুতল বসুধা বিল্ডার্সের ভবনটিতে মশালের মজুদ করা হয়। এ খবরে অভিযান চালিয়ে সেখানে শতাধিক মশাল পাওয়া যায়। পরে আরও বিস্ফোরক জাতীয় কিছু থাকতে পারে সন্দেহে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। এসময় পুরো ভবন ঘিরে রাখে চান্দগাঁও থানা পুলিশ।

সিএমপির উপ কমিশনার (উত্তর) বিজয় বসাকসহ সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]