চান্দগাঁও থানা পুলিশের অভিযান, তারাবির নামাজে মসজিদে বিশৃঙ্খলাকারী জামায়াত নেতা গ্রেফতার

Share the post

মোহাম্মদ রেজাউল করিম (চট্টগ্রাম প্রতিনিধি): চান্দগাঁও থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করিয়া মোঃ কফিল উদ্দিন (৪০), পিতা-মৃত আব্দুল জলিল, মাতা-নুর চম্পা, সাং-উত্তর মার্দাশা, আঃ রশিদের বাড়ী, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-শমসের পাড়া, ডেন্টাল কলেজের পাশে, জাবেদ কলোনী সংলগ্ন, নুর ভবন, ২য় তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। ইং ০৭/০৫/২০২১ তারিখে চান্দগাঁও আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া তাকে গ্রেফতার করা হয়। তিনি চান্দগাঁও আবাসিক বি-ব্লক জামে মসজিদে পবিত্র রমযান মাসে ২য় তারাবি নামাজ আদায় করাকে কেন্দ্র করিয়া সংঘটিত সহিংস ঘটনার উশৃংঙ্খলকারীদের অন্যতম সদস্য। উক্ত সহিংস ঘটনায় চান্দগাঁও থানার মামলা নং-২৬, তারিখ-১৫/০৪/২০২১ ইং, ধারা-১৪৩/৪৪৭/৪২৭/৩৫৩/৫০৬ পেনাল কোড রুজু হয়। তিনি উক্ত মামলার এজাহারভুক্ত আসামী হওয়ায় তাহাকে উল্লেখিত মামলায় গ্রেফতার দেখাইয়া ইং ০৮/৫/২০২১ তারিখ পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]