চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের দোয়া ও ইফতার মাহফিল অুনষ্ঠিত

Share the post
ইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দোয়া ও ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা শহরের পুরাতন বাজারে চেম্বার ভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

চেম্বরের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, চেম্বারের পরিচালকবৃন্দ, ব্যবসায়িবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, আইনজীবী, পরিবহন নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ব রমজান সম্পর্কে আলোচনা করেন এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাঠে সংবাদকর্মীরা, গ্যালারিতে উচ্ছ্বাস—রহনপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে সাংবাদিকদের সম্প্রীতির বন্ধন জোরদার করতে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রহনপুর এ বি স্কুল মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশ ও নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট (এন.জি.বি) সাংবাদিক ক্রিকেট একাদশ। ম্যাচটি ছিল উৎসবমুখর ও উত্তেজনাপূর্ণ। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে […]

নারীদের ক্যান্সার সচেতনতা বাড়াতে ইউনেস্কোর ক্যাম্পেইন

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ঘাটতি চিহ্নিত করা এবং সম্ভাব্য সমাধান বের করতে বিশেষ করে নারীদের মধ্যে বিদ্যমান সামাজিক কলঙ্ক ও নানা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার লক্ষ্যে শুরু হয়েছে ক্যান্সার সচেতনতা কর্মসূচি। আজ সোমবার ১৫ (সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লিমঙ্গল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (DYSIN GROUP) এর আয়োজনে […]