চাঁদপুর জেলা পুলিশ সদস্যদের মাঝে মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠিত
আল মামুন,চাঁদপুর জেলা প্রতিনিধি: আনন্দঘণ পরিবেশে চাঁদপুর জেলা পুলিশ সদস্যদের মাঝে মৌসুমি ফল আম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মিলন মাহমুদ(বিপিএম-বার)এর উদ্যেগে এ ব্যতিক্রমী ও প্রশংসনীয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন শনিবার জেলা পুলিশের নিজস্ব মিলনায়তনে ফল বিতরণের এ কর্মসূচী পালিত হয়।
পুলিশ সুপার মিলন মাহমুদ জানান,জেলা পুলিশ সদস্যদের কাজে গতি এনে বিভিন্ন কর্মপন্থা অবলম্বন করে চাঁদপুর জেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশের আন্তরিকতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

যোগদানের পর থেকেই নানাবিধ কল্যাণমূলক কাজের মাধ্যমে ইতোমধ্যেই পুলিশ সুপার মিলন মাহমুদ সর্বমহলে প্রশংসা অর্জন করেছেন।
ফল বিতরণের উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ’সহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা।

