চাঁদপুরের কচুয়ায় ৪১ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া চাঁদপুর প্রতিনিধি : জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ১০ শিশু-কিশোর,সমাজ পরিবর্তন ও ইসলামিক জীবন গড়ার লক্ষ্যে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন চাঁদপুরের কচুয়ার সহদেবপুর গ্রামের প্রবাসী সোহাগ মিয়াজী।সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেলসহ বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ শিশু-কিশোর। তাছাড়া আরও ১০ জনকে পবিত্র কুরআন শুদ্ধভাবে পড়ায় নগদ অর্থ ও পুরস্কার দেয়া হয়।

প্রবাসী সোহাগ মিয়াজী ও যুব সমাজের উদ্যোগে সহদেবপুর নুরানিয়া হাফেজিয়া মাদরাসায় ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২ এপ্রিল) স্থানীয় লোকজন ও মুসল্লিদের উপস্থিতিতে তাদের পুরস্কৃত করা হয়।

শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। সোহাগ মিয়াজীর এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক কামাল হোসেন, নাজমুল বকাউল, ডা. মফিজুর রহমান, মো. নাছির, আল আমিন, জাকির হোসেন, জয়নাল আবেদীন, রাসেল আহমেদ সোহাগ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]