তালতলীতে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে বিক্ষোভ

Share the post
মোঃনাজমুল হাসান (অপু) বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে রিপন মৃধা ও জলিল মৃধার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।বৃহস্পতিবার (৩ এপ্রিল ২৫) বেলা ১১ টার দিকে উপজেলার লাউপাড়া বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এ কর্মসূচিতে এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করে বিচারের দাবি করেন।
এসময় বক্তারা বলেন, গত শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ফকিরহাট থেকে রিপন মৃধা ও জলিল মৃধা বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। এসময় লাউপাড়া বাজারে পৌঁছালে পথরোধ করে স্থানীয় বাসিন্দা আল আমিন, আলমগীর মোল্লা, মাসুম বিল্লাহ, ইলিয়াস ফরাজী ও রাজিব ফকিরসহ ১৯ জন সন্ত্রাসীরা রিপন মৃধা ও জলিল মৃধাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ হামলায় রিপন মৃধা গুরুতর আহত হয়। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে এ ঘটনায় গত (সোমবার ৩১ মার্চ) রিপন মৃধার পিতা আনোয়ার মৃধা বাদী হয়ে তালতলী থানায় আল আমিন, আলমগীর মোল্লা, মাসুম বিল্লাহ, ইলিয়াস ফরাজী ও রাজিব ফকিরসহ ১৯ জনকে আসামি করে একটি  মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ চিহ্নিত ওই সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ হামলার বিচার দাবি করে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পনু মৃধা, শানু মৃধা, চুন্নু মৃধা, রিপন মৃধার স্ত্রী মিনারা বেগম, মা খাদিজা বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন

Share the post

Share the post সাদেকুর রহমান , বরগুনা:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বরগুনায় বাংলাদেশ নৌবাহিনী

ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে গেল মোটরসাইকেল: মাঝিদের তৎপরতায় উদ্ধার

Share the post

Share the postসাদেকুর রহমান, বরগুনা: ‎১৪ জানুয়ারি, ২০২৬ তারিখে ​বরগুনার পুরাকাটা-আমতলী ফেরিঘাটে খেয়া পারাপারের সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় খেয়া মাঝিদের উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নদী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ‎​ঘটনার বিবরণ: ‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে আমতলী যাওয়ার উদ্দেশ্যে […]