চাঁদপুরের কচুয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু 

Share the post

আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর)প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বর‌ রোগে আক্রান্ত হয়ে মুওয়াজ‌(১৫ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।

 

শুক্রবার ভোরে বেলায় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়।

 

শিশু মুওয়াজের পিতা উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামের পল্লী চিকিৎসক মনির হোসেন মজুমদার বলেন, বৃহস্পতিবার আমার ছেলে মুওয়াজ‌ অসুস্থ হয়ে পড়লে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে পরীক্ষা নিরীক্ষা করার পর ডেঙ্গু জ্বর রিপোর্ট পজেটিভ আসে। শুক্রবার ভোররাতে ডেঙ্গু জ্বর থেকে খিঁচুনি এসে তার মৃত্যু হয়।

 

এবিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ সোহেল রানা বলেন, মুওয়াজ নামে এক শিশু হাসপাতালে ভর্তি ছিল, হঠাৎ করে ভোররাতে খিঁচুনি এসে তার মৃত্যু হয়। তবে কচুয়া তেমন একটা ডেঙ্গুর প্রভাব নেই।

 

শুক্রবার সকালে তেতৈয়া জামে মসজিদের সামনে আওয়াজের জানাজার নামাজ আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা করা হয়।

 

এদিকে তেতৈয়া গ্রামের পল্লী চিকিৎসক মনির হোসেন মজুমদারের শিশু পূত্র মুওয়াজের অকাল মৃত্যুতে ইউপি চেয়ারম্যান এম আকতার হোসাইনসহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

কচুয়া বাজার খাজনা মুক্ত, পরিবহন টোল বন্ধ—শিক্ষামন্ত্রীর নির্দেশে স্বস্তি ফিরছে জনজীবনে

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী ডক্টর. আ ন ম এহসানুল হক মিলন-এর নির্দেশে চাঁদপুরের কচুয়া বাজারে সকল প্রকার খাজনা আদায় মওকুফ এবং পৌরসভার আওতাধীন বিভিন্ন পরিবহনে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে।   জানা যায়, কচুয়ার সাধারণ মানুষের জীবন-জীবিকার মানোন্নয়ন এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত কার্যকর […]

স্বচ্ছলতার স্বপ্ন ফিরলো লাশ হয়ে, নিহত প্রবাসীর পরিবারের আর্তনাদ

Share the post

Share the postকচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশে। হাড়ভাঙা খাটুনি খেটে স্বপ্ন দেখছিলেন স্বচ্ছলতার আর তিন মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই স্বপ্ন এখন ধূলিসাৎ।   ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের কচুয়ার সন্তান কাউসার হোসেন (৪০)। বর্তমানে অর্থাভাবে বিদেশের মাটিতেই পড়ে আছে তার মরদেহ, […]