চসিক নির্বাচনের দিন সাধারণ ছুটি না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন অফিসগামী সাধারণ মানুষ

Share the post

ডেস্ক নিউজ:

চসিক নির্বাচনের দিন সাধারণ ছুটি না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন অফিসগামী সাধারণ মানুষ। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর এ সুযোগে গণ পরিবহনগুলো নিচ্ছে দ্বিগুণ টাকা।

নগরীর ২নং গেইট, বহদ্দারহাট, মুরাদপুর, জিইসির মোড়, ওয়াসা, কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়। এবার নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। ফলে অফিসগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। মোড়ে মোড়ে  অফিসগামী যাত্রীদের  গাড়ির অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সিটি করপোরেশন নির্বাচনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। এটা কোনো সিস্টেম হতে পারে না। গণ পরিবহনগুলো দাবি করছে দ্বিগুণ-তিনগুণ ভাড়া।

অফিসগামী আরেক যাত্রী বলেন, একদিকে অফিস খোলা, আবার নির্বাচন চলছে। রাস্তায় কোনো গাড়ি নেই। গণ পরিবহনগুলো দ্বিগুণ ভাড়া নিচ্ছে। এগুলো দেখার কি কেউ নেই!

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ২৬ জানুয়ারি মধ্যরাত থেকে ২৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্রাক, পিকআপ, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, কার, জিপ প্রভৃতি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে নগরীতে অন্যান্য দিনের মতো দেখা মেলেনি গণপরিবহনের। এতে গণপরিবহনের সংকট তৈরি হয়েছে। এতে বাসগুলো আদায় করে নিচ্ছে নির্ধারিত ভাড়ার দ্বিগুণ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]