চসিক আইসোলেশন সেন্টার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি : নগরের হালিশহর সিটি কনভেনশন হলে স্থাপিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার বিকেলে চসিকের ব্যবস্থাপনায় স্থাপিত আইসোলেশন সেন্টারটির উদ্বোধন করেন তিনি। এ সময় মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আজ দুপুরে চসিকের আন্দরকিল্লা পুরাতন কার্যালয়ের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে চসিক শিক্ষা স্বাস্থ্য স্টেন্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউকের সভাপতিত্বে এ সেন্টার সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আইসোলেশন সেন্টারের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা বিষয়ে কাল থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হবে। এরপরই ১৭ বা ১৮ জুন থেকে মৃদু উপসর্গের করোনা রোগী ভর্তি করা হবে।

মেয়র বলেন, করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে হালিশহরে সিটি কনভেনশন হলে ২৫০ শয্যার চসিক আইসোলেশন সেন্টারের অস্থায়ী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের চাকরি স্থায়ীকরণে অগ্রাধিকার দেয়া হবে।

মেয়র নাছির বলেন, করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আইসোলেশন সেন্টার বৃদ্ধির প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। এ প্রয়োজনের তাগিদ থেকে চসিক নিজস্ব উদ্যোগেআইসোলেশন সেন্টার স্থাপন করেছে। আইসোলেশন সেন্টারে দায়িত্বপ্রাপ্তদের আগামীকাল রোববার থেকে তিন দিনের প্রশিক্ষণ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]