চন্দ্রগঞ্জে ডিবির অভিযানে অস্ত্রসহ বিপুল পরিমান অস্র তৈরির সরঞ্জাম জব্দ।

Share the post
কবির হোসেন রাকিব ,লক্ষীপুর সংবাদদাতা:আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ কলেজ রোডে মোল্লা বাড়ি মসজিদের প্রায় ১০০ গজ পশ্চিমে অবস্থিত নূহা অটো ট্রেডার্স এন্ড লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালায়।
ডিবির ওসি শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওয়ার্কশপটির ভাড়াটিয়া প্রোপাইটর নুর উদ্দিনের ওয়ার্কশপ থেকে বিরুল পরিমান দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে প্রোপাইটর নুর উদ্দিন পালিয়ে যায় বলে জানিয়েছে ডিবির ওসি৷ নুর উদ্দিন (প্রকাশ জিকু) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ০৪নং আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত আব্দুর গোফরানের ছেলে৷
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই ওয়ার্কশপটি নজরদারিতে ছিল। সোমবার দুপুরে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। পরে জব্দ করা আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।ঘটনাটি নিয়ে আরও তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]