চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফা স্বাস্থ্য সেবা কেন্দ্র উদ্বোধন

Share the post

মুজিবুল হক,স্টার্ফ রির্পোটার

চন্দনাইশের কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে আর্তপীড়িত মানবতার সেবা প্রদানের লক্ষ্যে আহমদ ছফা স্বাস্থ্য সেবা কেন্দ্র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। গতকাল ২০ জুলাই (সোমবার) সকালে আহমদ ছফার গ্রামের বাড়ি সংলগ্ন দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মো. পাড়া রহমানিয়া আহমদিয়া এ.এস সুন্নিয়া দাখিল মাদ্রাসায় স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমান এর সভাপতিত্বে এবং আহমদ ছফা পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ হোসেন, উদ্বোধক ছিলেন টোটাল গ্রæপের পরিচালক আফনান ইসলাম, প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরুদ্দিন, বিশেষ আলোচক ছিলেন আহমদ ছফা পরিষদ সভাপতি শাহজাহান আজাদ। এতে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক গাজী মো. বোরহান উদ্দীন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম সওদাগর, যুগ্ন সম্পাদক আবদুর রশিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মো. নুরুল আমজাদ চৌধুরী, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম, ছাত্রলীগ নেতা মো. দেলোয়ার হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কাজী মো. হোসাইন, কাজী মো. আলমগীর, মো. সোলাইমান, মো. মাসুদ, শিক্ষক মাওলানা আবদুল মালেক, মাওলানা মো. জাহেদ হোসেন, কবি মনজুরুল ইসলাম, মাওলানা ইয়াছিন আরফাত রুবেল প্রমুখ। প্রধান অতিথি ইউএনও ইমতিয়াজ হোসেন বলেন, সাহিত্যিক আহমদ ছফা পরিষদের মাধ্যমে তাঁর স্মৃতি রক্ষার্থে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি দরিদ্র পীড়িত মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে এসে সংশ্লিষ্টরা একটি ভাল কাজ করেছেন। সাহিত্যিক আহমদ ছফা চন্দনাইশে জন্ম নিয়েও তাঁর প্রতিভা গুণে জাতীয় ও আন্তজার্তিক অঙ্গনে স্থায়ী আসন করে নিয়েছেন। উদ্বোধক আফনান ইসলাম বলেন, সাহিত্যিক আহমদ ছফার স্মৃতি বিজড়িত দক্ষিন গাছবাড়িয়া গ্রামে তাঁর নামে স্বাস্থ্ সেবা কেন্দ্র প্রতিষ্ঠায় অংশীদার হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। স্বাস্থ্য সেবা কেন্দ্রের চিকিৎসক ও চন্দনাইশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মো. নুরুদ্দিন বলেন, এলাকাবাসির প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে এই স্বাস্থ্য সেবা কেন্দ্র কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]