চট্টগ্রাম বন্দর থেকে বিদেশি মদসহ আটক ২

Share the post

চট্টগ্রাম বন্দর থেকে বিদেশি মদ ও বিয়ারসহ দুই ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা।সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বন্দরের প্রধান ফটকের কাছ থেকে তাদেরকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করে বন্দরে দায়িত্বরত আনসার কমান্ডার মোহাম্মদ আলী জানান, রাত ১১টার দিকে বন্দরের ভেতর থেকে একটি প্রাইভেট কারে করে ৩২ বোতল বিদেশি মদ ও ২১০ ক্যান বিয়ার বের করে এনে প্রধান ফটকের কাছে রাখা একটি সিএনজি অটোরিকশায় তোলার সময় দুজনকে আটক করে আনসার সদস্যরা।

আনসার কমান্ডার জানান, আটকদের একজন সিএনজি অটোরিকশাটির চালক। আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]