চট্টগ্রাম নগরীর যেসব গুরুত্বপূর্ণ এলাকায় বুধ ও বৃহস্পতিবার বিদ্যুৎ থাকবে না

Share the post

মিজানুর রহমান(চট্টগ্রাম প্রতিনিধি): সাধারণত শুক্র ও শনিবারে বিদ্যুৎবিভাগ জরুরি মেরামত ও সংরক্ষণের কাজ করে থাকে। এবার বুধবার (৭ অক্টোবর) ও বৃহস্পতিবারেও (৮ অক্টোবর) চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ও জনবহুল বেশ কিছু এলাকায় বেশ অনেকটা সময়জুড়ে বিদ্যুৎ থাকবে না। এসব এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ চালু হতে পারে বলে তাতে জানানো হয়েছে।

  • আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
    বুধবার, ৭ অক্টোবর—সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বিক্রয় ও বিতরণ বিভাগ, আগ্রাবাদের আওতাধীন ১১ কেভি ফিডার নং-এইচ/১৪ এর আওতায় মিস্ত্রিপাড়ার মুখ হতে দেওয়ানহাট, মনছুরাবাদ, মেম গলি, মনছুরাবাদ সিএসডি গোডাউনসহ দেওয়ানহাটের পার্শ্ববর্তী এলাকাসমূহ।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর—সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বিক্রয় ও বিতরণ বিভাগ, আগ্রাবাদের আওতাধীন ১১ কেভি ফিডার নং-এইচ/১৭ এর আওতায় সিডিএ রোড নম্বর-২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ ও ইসলামিয়া ব্রিক ফিল্ড এর আশপাশ এলাকা।

রামপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—
বুধবার, ৭ অক্টোবর—সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বিক্রয় ও বিতরণ বিভাগ, রামপুরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এইচ/০২ (আংশিক) ফিডারের আওতায় সিএসডি গোডাউন, মহিলা পলিটেকনিক, শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র, পরিবেশ অধিদপ্তর ও এর আশপাশ এলাকা।

বৃহস্পতিবার, ৮ অক্টোবর—সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত

বিক্রয় ও বিতরণ বিভাগ, রামপুরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের এইচ/০৫ (আংশিক) ফিডারের আওতায় বি ব্লক, বিজিবি মাঠ, চুনা ফ্যাক্টরি ও আশপাশ এলাকা।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]