চট্টগ্রাম কোতোয়ালি থানায় বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ জীবানুনাশক ডিজইনফেকশন স্প্রে অটো চেম্বার উপহার।

Share the post

চট্টগ্রাম সংবাদ : চট্টগ্রাম কোতোয়ালি থানায় বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ জীবানুনাশক ডিজইনফেকশন স্প্রে অটো চেম্বার উপহার। আজ দুপুরে চট্টগ্রাম কোতোয়ালি থানায় বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ এর ব্যক্তিগত উদ্যোগে জীবানুনাশক ডিজইনফেকশন স্প্রে অটো চেম্বার উপহার দেওয়া হয়, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব শাহ মোঃ আব্দুর রউফ, সাথে ছিলেন সিনিয়ার সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) জনাব নোবেল চাকমা, মোহাম্মদ মহসীন (পিপিএম বার) অফিসার ইনচার্জ কোতোয়ালী থানা। বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ বলেন প্রাণঘাতী করোনাযুদ্ধে প্রথম সারির যোদ্ধা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিজেদের জীবন বাজি রেখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই পুলিশ বাহিনী। করোনা যুদ্ধে বাংলাদেশ পুলিশ “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে বুকে ধারন করে ঝাঁপিয়ে পড়েছে। তাই কোতোয়ালী থানায় জীবানুনাশক ডিজইনফেকশন স্প্রে অটো চেম্বার বসিয়েছি। এখানে প্রবেশ ও বাহির হওয়ার সময় জীবাণুমুক্তকরণের লক্ষ্যে এ চেম্বারটি বসানো হয়েছে। পুলিশের পাশে থাকার আমার ক্ষুদ্র চেষ্টা। একদিন আলো আসবেই, আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাবো, বন্দি জীবনের অবসান ঘটবে। এগিয়ে যাবো স্বাস্থ্যকর জাতি বিনির্মানে নতুন উদ্যোমে। জয় হবে মানবতার। জীবানুনাশক ডিজইনফেকশন স্প্রে অটো চেম্বার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন জয় দে, সজীব মির্জা, কামরুল হাসান, আতাউর রহমান সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]