চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত বেড়েছে

Share the post

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরে একজন ও উপজেলার দুজন রয়েছে। গত বছরের ৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত করোনায় ৫৫৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে তিনজনের মৃত্যুর পাশাপাশি শনাক্ত হয়েছে আরও ১৩৬ জন। এর মধ্যে মহানগরীতে ১০১ জন ও উপজেলায় ৩৫ জন করোনা আক্রান্ত হয়েছে। ৯৩৬টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হলো। এখন পর্যন্ত মহানগরী ও উপজেলা মিলিয়ে মোট করোনা আক্রান্ত ৫১ হাজার ১৯ জন। এর মধ্যে মহানগরীতে ৪০ হাজার ৮৫৬ জন। উপজেলায় ১০ হাজার ১৬৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬৬টি নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছে ৩৭ জন। বিআইটিআইডিতে ৪১৭টি নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছে ৪৩ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৬টি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ১৯১টি নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছে ৩৪ জন। কক্সবাজার মেডিকেল কলেজে ১৪টি নমুনা পরীক্ষায় কারো শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়নি।

এ ছাড়া বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ৮৭টি নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছে ৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২২টি নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩টি নমুনা পরীক্ষায় তিনজনের শরীরে নতুন করে করোনা পজিটিভ আসে।

গতকাল শুক্রবারও (৮ মে) চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া একই সময়ে আরও ১০৮ জনের করোনা শনাক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]