চট্টগ্রামে ওয়ার্কশপে আগুনে দগ্ধ ৩

Share the post

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করার সময় আগুনে পুড়ে তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ওয়ার্কশপে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযুক্ত লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

দগ্ধ তিনজন হলেন- শাহাদাত ভূঁইয়া (৫৫), মিজানুর রহমান (৩৮) ও গোলাম মওলা (৫০)।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে গিয়ে লেদ মেশিনের ওয়ার্কশপটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সেখানে সিলিণ্ডার থেকে কানেক্টিং পাইপের মাধ্যমে আগুনের স্ফূলিঙ্গ দিয়ে রাবার গলিয়ে বিভিন্ন আকৃতির কাঁচামাল তৈরি করা হয়। ওয়ার্কশপের সবগুলো গ্যাস সিলিন্ডার অক্ষত আছে। তবে কানেকটিং রাবারের পাইপ পোড়া। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওভারহিটের কারণে রাবার গলে আগুন ধরে যায়।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক জানান ডা. মোহাম্মদ খালেদ জানান, আহত তিনজনের মধ্যে দুইজনের শ্বাসনালীসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, গোলাম মওলার ৬৫ শতাংশ ও মিজানের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আরেক জনের মুখমণ্ডলসহ শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]