চট্টগ্রামের হালিশহরে ১০০ পরিবারের নিকট খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন রংপেন্সিল।

Share the post

জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): করোনা প্রতিরোধে সরকারি ছুটিতে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়া নিম্ন আয়ের মানুষদের সাধ্যমতো খাদ্য সহায়তা দিতে কাজ একটি কার্যক্রম পরিচালনা করছে রংপেন্সিল।এই কার্যক্রমের প্রথম ধাপে বুধবার হালিশহরে ১০০ টি পরিবারের প্রতিটি পরিবারের কাছে ৪ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, আধা লিয়ার সয়াবিন তেল ও এক প্যাকেট করে বিস্কিট পৌঁছে দেয়া হয়।করোনা সচেতনতার অংশ হিসেবে মানুষ জড়ো না করে নিজেদের স্বেচ্ছাসেবকদের ছোট ছোট দলে ভাগ করে ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেয় রংপেন্সিল।রংপেন্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর নাজমুল রাজু জানিয়েছেন, সাহায্যগ্রহীতাদের সম্মানের কথা ভেবে এসব খাদ্য সহায়তা বিতরণের কোন ছবি ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা৷ এছাড়া করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া সকল নির্দেশনা মেনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।এই কার্যক্রমে সহযোগিতা করা সকল শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছে রংপেন্সিল। খাদ্য সহায়তা প্রদানের এই কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছে রংপেন্সিল। পরের ধাপে সন্দ্বীপে ১০০ পরিবাররের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করছেন বলে জানান নাজমুল রাজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]