চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ও তাঁর মা করোনা-পজিটিভ

Share the post

চট্টগ্রাম : করোনা যুদ্ধে চট্টগ্রামের সেক্টর কমান্ডার খ্যাত চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরও শেষ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন। একইসাথে করোনা আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য পরিচালকের মা রাজিয়া কবীর। বৃহস্পতিবার বিকেলে নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে জ্বর, সর্দি, গলাব্যথার মতো করোনা-উপসর্গ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষায় পাঠিয়ে গত রোববার (২৪ মে) থেকে হোম আইসোলেশনে চলে যান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

ওইদিনই এক অফিস আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। আগের দিন নিজের স্বাস্থ্য-অবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছিলেন ডা. শাহরিয়ার।

এরপর হোম আইসোলেশন থেকেই চট্টগ্রাম বিভাগে করোনা-প্রাদুর্ভাব রোধে সমন্বয় ও তদারকি করে যাচ্ছিলেন চট্টগ্রাম বিভাগের শীর্ষ এই করোনাযোদ্ধা। এরমধ্যেই জানা গেলো, তিনি এবং তাঁর ৭৩ বছর বয়সী মা রাজিয়া কবীরের করোনা-পজিটিভ।

এ ব্যাপারে জানতে চাইলে হোম আইসোলেশনে থাকা ডা. হাসান শাহরিয়ার কবীর বৃহস্পতিবার বিকেলে  বিষয়টির সত্যতা নিশ্চিত করে একুশে পত্রিকাকে বলেন, করোনা-প্রাদুর্ভাবের শুরু থেকেই আমি পুরো চট্টগ্রাম বিভাগ চষে বেড়িয়েছি। এই অঞ্চলের মানুষকে কীভাবে করোনামুক্ত করা যায়, কীভাবে সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা দেয়া যায় তা নিয়ে দিনরাত কাজ করেছি। সম্মুখসমরে যেহেতু আছি, সেহেতু করোনা-পজিটিভ কিংবা যুদ্ধে আহত হতেই পারি। তা নিয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে করতে জীবনটা যদি চলেও যায়, তাতে আমার কোনো আক্ষেপ থাকবে না।

আমার কষ্ট বা দুশ্চিন্তা কেবল আমার মাকে নিয়ে। মা একেতো বয়স্ক, দ্বিতীয়ত কিডনি ডায়ালাসিসের রোগী। এ অবস্থাতেই তার করোনা-পজিটিভ ধরা পড়লো। এই সঙ্কটে একজন করোনা রোগীর ডায়ালাসিস কোথায়, কীভাবে হবে সেটাই এখন বড় টেনশন। কারণ আমি মায়ের একমাত্র সন্তান। যোগ করেন ডা. হাসান শাহরিয়ার কবীর।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিআইটিআইডি থেকে পাওয়া রিপোর্টে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের এমও (সমন্বয়কারী) ডা. নাবিল চৌধুরী ও গাড়িচালক ফরহাদ রহমানের পজিটিভ রিপোর্ট এসেছে বৃহস্পতিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]