চকরিয়ার দুই যুবক ৪০ হাজার ইয়াবা নিয়ে চট্টগ্রামে ধরা

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় ৪০ হাজার  ইয়াবাসহ দুই যুবকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান (র‌্যাব)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার হয়। গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বেথুয়া এলাকার আবু মুছার ছেলে মো. রমিন (২৩) ও একই এলাকার মীর আহমদের ছেলে খোরশেদ আলম (১৯)

জানা যায়, কক্সবাজার থেকে চারটি আলাদা ব্যাগে ইয়াবা নিয়ে মোটরসাইকেল যোগে চট্টগ্রামে আসছিল ওই দুই যুবক। কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় এলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ একুশে পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মোটরসাইকেলের পেছনে বক্সে ভরে ৪০ হাজার পিস ইয়াবা নিয়ে চট্টগ্রাম আসছিল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]