চকবাজারে বিকৃত যৌন হয়রানির শিকার কলেজছাত্রী

Share the post

 চট্টগ্রাম সংবাদ: চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে বিকৃত যৌন হয়রানির শিকার হয়েছেন মহসিন কলেজে পড়ুয়া এক ছাত্রী। সবশেষ বুধবার (২ সেপ্টেম্বর) নগরীর চকবাজার এলাকায় ওই ছাত্রীর বাসার সামনে গিয়ে অভিযুক্ত তরুণ প্রকাশ্যে হস্তমৈথুন করে উত্যক্ত করা চেষ্টা চালান।

ওই ছাত্রী অভিযোগ করে বলেন, এটাই প্রথম নয়। ওই যুবক অসংখ্যবার এমন কাণ্ড করেছে। কখনও তার গোপনাঙ্গ প্রকাশ্যে দেখিয়ে, আবার কখনও অশ্লীল কথা ছুঁড়ে দিয়ে।

যৌন হয়রানির বিবরণ দিয়ে ওই ছাত্রী বলেন, আমি পড়াতে যাই প্রতিদিন। মাথা নিচু করে কোনদিকে না তাকিয়ে যাওয়ার পরও সপ্তাহে অন্তত দুইবার এমন বিকৃতমনা লোকদের সঙ্গে দেখা হয়ে যায়। প্রতিবারই হয়তো চুপ করে, আর নয়তো নিচের দিকে তাকিয়ে চলে যাই।’

বুধবারের (২ সেপ্টেম্বর) ঘটনার বিবরণ দিয়ে ওই ছাত্রী বলেন, ‘কিন্তু আজ আর পারলাম না, কেন জানেন? কারণ আজকের ঘটনাটি আমাদের বাসার গেইটের পাশে ঘটেছে। তাই একটু সাহস করে ভিডিও করার চেষ্টা করলাম। কিন্তু আবার এটাও ভাবলাম— ভিডিও করে লাভ কী? এমন হাজারও ভিডিও ফেসবুক-ইউটিউবে পাওয়া যাবে।’

ওই তরুণী বলেন, ‘এই অসভ্য কাণ্ডের ভিডিওটা যখন করছিলাম, তখন লোকটা একটুও ভয় পেলো না। বরং উনি আরও বেশি করে অসভ্য কাজটি করছিলো। পরে ভিডিও করা বন্ধ করে আব্বুকে ফোন করার ভান করতেই লোকটি আমাকে বলল, ‘সরি, জাস্ট থিঙ্ক সরি’। এ কথা শোনার পর মনে হলো কেউ একজন এসে কষে চড় মারলো আমাকে।’

মহসিন কলেজে পড়ুয়া এই ছাত্রী বলেন, ‘আমি মেয়ে। এমন এক সমাজে বসবাস করি আমরা, যেখানে আমাকে-আপনাকে শিখিয়েছে যাই হোক না কেন তুমি মাথা উঁচু করে কিছু বলবা না। কিছু যদি হয়েও যায় তুমি চুপ করে থাকবে। বাই অ্যানি চান্স কিছু বললে সব দোষ তোমারই হবে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]