গোপনে এস আলমের সাহায্য যাবে পটিয়ার ৫০ হাজার পরিবারে

Share the post

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের পটিয়ার প্রতিটি অসচ্ছল পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে এস আলম গ্রুপ। দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। পটিয়া সদর ও উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ২০ হাজার টাকার কম আয়ের সব পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানা গেছে। করোনাভাইরাসের প্রভাবে দিনমজুর, গরিব ও মধ্যবিত্ত পরিবারকেও সহায়তা দেওয়া হবে। তবে কাদের দান করা হচ্ছে গোপন রাখতে এস আলম গ্রুপের পক্ষ থেকে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় আর্থিক সহযোগিতা করার জন্য এলাকাভিত্তিক তালিকা করতে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে নিয়ে বৈঠক করা হয়েছে।

এলাকাভিত্তিক তালিকা করতে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে নিয়ে বৈঠক।

এলাকাভিত্তিক তালিকা করতে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে নিয়ে বৈঠক।

বুধবার পটিয়া পৌরসভা কার্যালয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সহকারী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকিজ উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে ওই বৈঠকে অংশ নেন পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান উপমা, পটিয়া থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দিন, কাউন্সিলর আব্দুল খালেক, ইঞ্জিনিয়ার রুপক সেন, আবু সৈয়দ, খোরশেদ গণি, গোফরান রানা, শফিকুল ইসলাম, কামাল উদ্দীন বেলাল, আব্দুল মান্নান, শেখ সাইফুল ইসলাম প্রমুখ।

সিদ্ধান্ত অনুসারে এলাকার কাউন্সিলররা নিজ নিজ এলাকার মাসিক ২০ হাজার টাকার কম আয়ের যেসব মানুষ রয়েছে তাদের তালিকা তৈরি করবেন। ইউপি চেয়ারম্যানদের তৈরি করা তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

প্রত্যেক ওয়ার্ডে কমপক্ষে ১ হাজার, প্রত্যেক ইউনিয়নে কমপক্ষে ২ হাজার জনসহ প্রায় ৫০ হাজার মানুষকে অর্থ সহায়তা দেবে এস আলম গ্রুপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]