গাজীপুরে হেফাজতের বিক্ষোভ; পুলিশের লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ আহত ১৫।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুরে শুক্রবার দুপুরে হেফাজতে ইসলাম কর্মী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পুলিশের সঙ্গে ইটপাকেল নিক্ষেপ ও গুলির ঘটনা ঘটেছে। এতে হেফাজতের ১৫ কর্মী আহত হয়েছেন। হেফাজতে ইসলামের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুফতি নাসির উদ্দিন খান জানান, শুক্রবার দুপুরে কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে জুম্মার নামাজের পর গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদের হেফাজতপন্থি মুসুল্লিরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য অবস্থান নেন। এসময় পুলিশ গিয়ে লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে। এতে অন্তত ১৫জন কর্মী আহত হয়েছেন।

গাজীপুর মহানগর পুলিশের সহকারি কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, হেফাজত কর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে বিক্ষোভের চেষ্টা করে।এর আগে তারা ঈদগাহ মাঠে জমায়েত হতে থাকেন। এসময় ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের ইটপাটকেল ছুঁড়তে থাকে। একপর্যায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তখন পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। মুসুল্লিরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]