গাজীপুরে দূর্ঘটনাবশত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

Share the post

গাজীপুরে কংক্রিট মিক্সারে আঘাত পেয়ে নিশান হোসেন (২৭) ও মোঃ কামাল হোসেন (২৫) নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার আনুমানিক সকাল ১০ টার দিকে,বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর পোল ফ্যাক্টরী ইউনিট ৩ এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক নিশান হোসেন, এবং কামাল হোসেন, কংক্রিট মিক্সার মেশিন এর ব্লেড পরিবর্তন করার। জন্য মেশিনের ভিতরে প্রবেশ করার পর মেশিনের অপারেটর ভুল বশত মেশিনটি চালু করলে নিশান হোসেন এবং কামাল হোসেন গুরুতর জখম হয়। পরবর্তীতে লোকজন তাদেরকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় নিশান হোসেন মারা যায়। গুরুতর আহত অবস্থায় কামাল হোসেনকে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে কামাল হোসেনও মারা যায়। নিহত নিশান হোসেন হলেন, কুষ্টিয়া জেলার কালিশংকরপুর গ্রামের সামসুদ্দিন প্রামাণিকের সন্তান। এবং কামাল হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার উজানি জোড়া গ্রামের মো. শামসুল হক খন্দকারের ছেলে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নিহতদের আত্মীয়দের অবগত করা হয়েছে। আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]