গাজীপুরের টঙ্গীতে অপহরণ চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার।

Share the post
আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে অপহরণ চাঁদাবাজির অভিযোগে নাদিম হায়দার নামে এক যুবলীগের কথিত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) ভোরে আউচপাড়া এলাকার বড়দেওড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার বড়দেওড়া মন্ডল মার্কেটের হালিম হায়দারের ছেলে। এ ঘটনায় পশ্চিম থানায় মামলা হয়েছে। স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, নাদিম হায়দারসহ বেশ কয়েকজন মিলে যুবলীগের নাম ভাঙ্গিয়ে বড়দেওড়া এলাকায় বিভিন্ন প্রকার হাঙ্গামা ও চাঁদাবাজি করে থাকতো। তাদের জন্য এলাকায় সাধারণ মানুষ ব্যবসা বানিজ্য ও বাড়ি ঘর নির্মাণ করতে পারতোনা। কোন কিছু করতে হলে নাদিম গ্রুপকে মোটা অংকের চাঁদা দিয়ে কাজ করতে হতো। চাঁদা না দিলে ধরে নিয়ে মারধর ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দিয়ে থাকতো।
গত (১৪ এপ্রিল) বুধবার সকাল ৮টায় রাজ মিস্ত্রী আব্দুল জলিল তার অধিনস্থ শ্রমিকদের নিয়ে মন্ডল মার্কেটে জনৈক মামুনের কারখানায় কাজ করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সন্ধায় বাসায় ফিরেনি। বাসায় ফিরতে দেরি হওয়ার তার স্ত্রী মাসুদা মামুনের কারখানায় খোজ নেয়। গত বৃস্পতিবার সন্ধা ৭টায় আব্দুল জলিল বাসায় যায়। নাদিম হায়দারসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজন আব্দুল জালিলের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে হাত পা কেটে ফেলে দিবে বলে হুমকি দেয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানা ওসি মো. শাহ আলম জানান, এ ঘটনা নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সাথে থাকা আরও লোকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যপারে একটি মামলা রজু করা হয়েছে।
Abdul Ahad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]