গাইবান্ধায় ঘূর্ণিঝড়ে ৫ জনের মৃত্যু

Share the post

ঘুর্ণিঝড়ে গাইবান্ধায় গাছ চাপা পড়ে নারীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (০৪ এপ্রিল) দুপুরে টানা এক ঘণ্টা ধরে চলা ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তাদের মৃত্যু হয়।

এছাড়াও বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। রাস্তায় ভেঙে পড়েছে গাছপালা। বৈদ্যুতিক তারের খুঁটি ভেঙে যাওয়ায় দুপুর থেকে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলে ঝড়ের এ তাণ্ডব। এতে গাইবান্ধা জেলা সদরে বাদিয়াখালিতে জোসনা নামে এক নারী, পলাশবাড়ী বেতকাপা ইউনিয়নে দুইজন, ফুলছড়ি একজন, সুন্দরগঞ্জে একজন গাছ চাপা পড়ে মারা যান।

এছাড়া পলাশবাড়ী থেকে গাইবান্ধার ৩৩ কেভি বিদ্যুৎ লাইন ও বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। এতে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।

জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, ক্ষয়ক্ষতি নিরুপণে মাঠে কাজ চলছে। একই সঙ্গে ঝড়ে যে ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]