খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু

Share the post

জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১০ এপ্রিল)শনিবার হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা চলাকালীন তাদের মৃত্যু হয়। খুলনার রূপসা উপজেলার মরিয়ম বেগম (৫০), পিরোজপুর সদরের ইদ্রিস আলী (৭০) ও যশোর সদরের রওশন আরা (৪৫)। খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম বেগমের (৫০) মৃত্যু হয়। তিনি রূপসা উপজেলার কাজদিয়া এলাকার মৃত আঃ আজিজ শেখের স্ত্রী। তিনি গত ৭ এপ্রিল করোনা ইউনিটে ভর্তি হলে ১০ এপ্রিল শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একইদিন দুপুর পৌনে ২টার দিকে পিরোজপুর উপজেলার পালপাড়া এলাকার ইদ্রিস আলীর (৭০) মৃত্যু হয়েছে।

তিনি ওই এলাকার মোবারক আলীর ছেলে। ৩ এপ্রিল খুমেক করোনা ইউনিটে ভর্তি হয়ে আজ দুপুরে তার মৃত্যু হয়। এছাড়া দুপুর আড়াইটার দিকে যশোর সদরের রেলগেট এলাকার নওশের আলীর স্ত্রী রওশন আরার (৪৫) মৃত্যু হয়েছে। গত ৮ এপ্রিল খুমেক করোনা ইউনিটে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]