খুলনায় করোনায় মৃত্যু ব্যাত্তিকে গোসলে বাঁধা।
জাহাঙ্গীর আলম (মুকুল) স্টাফ রিপোটার,খুলনা: খুলনা মেডিকেল’র করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্হায় ২৪ নং রায়পাড়া মেইন রোডের বাসিন্দা মো: ফিরোজ খান মৃত্যুবরন করলে। তার পরিবারের সদস্যদের ফোন পেয়ে হাফেজ মো: ওয়াহিদুজ্জামানের গঠিত দাফন টিম নিয়ে হাসপাতালে গিয়ে লাশ রিসিভ করে মেডিকেলের লাশ ঘরের পাশে পরিত্যাক্ত ভাগাড়ে গোসলের প্রস্তুতি কালে হাসপাতালের ষ্টাফ জাহাঙ্গীর হোসেন কিছু আনসার সদস্যদের নিয়ে গোসল কাজে বাধাদেন। আনসার গ্রুপে জিল্লুর রহমান নামের একজন কমান্ডার বলেন পরিচালক স্যারের নিষেধ আছে। দাফন টিমের সমন্ময়কারী হাফেজ মো: ওয়াহিদুজ্জামান পরিচালকের নাম ও মোবাইল নাম্বার জানতে চাইলে দাফন টিমের উপর উত্তেজিত হয়ে তেড়ে আসেন। এক পর্যায়ে মৃত ব্যক্তির সজন ও টিমের সদস্যদের প্রতিরোধের মুখে তারা লাশ ঘরের পানির লাইন বন্ধকরে গেটে তালা লাগিয়ে দ্রুত সরে যান।
পরে মৃতের সজনেরা বোতল জাত ইনটেক পানি কিনে দিলে সেই পানি দিয়েই মৃত ব্যক্তির গোসল সম্পন্ন করা হয়। এবং নিরালা কবর স্হানে দাফন করা হয়। দাফন টিমের সমন্ময়কারী হাফেজ মো: ওয়াহিদুজ্জামান বলেন কোন প্রকার সরকারী বে সরকারী সাহায্য সহযোগীতা ছাড়াই আমরা মহা সংকট কালে এ পর্যন্ত আমার গঠিত দাফন টিম ৫৫ জন করোনা লাশ দাফন করেছি। এ কাজটি করতে গিয়ে বিভিন্ন সময়ে হেনস্তার সীকার হতে হয়। বিশেষ করে একটি সরকারী হাসপাতালের কিছু কর্মচারীদের বাজে আচরন অমার্জনীয়। প্রশাসনের প্রতি জোর দাবী যে কোন হাসপাতালে করোনায় মৃত্যু ব্যাক্তিদের জন্য অস্হায়ী ভিত্তিতে হলেও একটি গোসল খানার ব্যবস্হা করা হয়। এবং আমাদের সাথে খারাপ আচরনের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করা হয়।

