খুলনায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৭/৮ জন রক্তাক্ত জখম
জাহাঙ্গীর আলম (মুকুল),স্টাফ রিপোটার খুলনা: খুলনা জেলার রূপসা উপজেলায় নৈহাটী ইউনিয়ন এর অন্তর্গত কিসমত খুলনা গ্রামে পূর্বে বিবাদ থাকার কারণে এক বাড়িতে দুর্বত্তরা অতর্কিত হামলা চালায় এতে করে ৭/৮ জন গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আহতরা রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই দুপুরে উক্ত গ্রামের কৃষক মোঃ নুর ইসলামের বাড়িতে পূর্বশত্রুতার জেরধরে আবু হুরাইয়া ও আরিফ বিল্লাহসহ সংঘবদ্ধ ৬/৭ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে এবং অকথ্যভাষায় গালিগালাজ ও মেরে ফেলবে হুমকি-ধামকি দিতে থাকে। এক পর্যায়ে স্ত্রী আনোয়ারা বেগম প্রতিপক্ষের কথায় প্রতিবাদ করে এবং বলেন তোমরা আমার বাড়ির মধ্যে এসে গালিগালাজ করছো কেন? এ কথা বলার সাথে সাথে কিছু বুঝে উঠার আগেই দূবৃর্ত্তরা আনোয়ারা বেগমকে রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে এবং কানের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তার আত্ত চিৎকারে নিকট আত্মীয়রা আসলে তাদেরকেও (স্বামি’র) ভাই শফি খন্দকার (৫০) ও স্ত্রী পাখি বেগমসহ নুর ইসলামের চার কন্যা ও মেয়ের স্বামীসহ ৭/৮ জনকে বেধড়ক মারপিট, রক্তাক্ত কাটা-ফোলা, জখম করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বাকিদের আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ ব্যাপারে রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

