কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কিকে হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

Share the post

মোঃ করিমুল হক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে দায়িত্বপালন করতে গিয়ে গুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পেশাদার সাংবাদিকরা। বুধবার বেলা সাড়ে ১১ টায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকরা হামলা, মামলা, গুম ও খুনের শিকার হচ্ছেন।

বরাবরের মতো প্রতিটি ঘটনায় ক্ষমতাসীন দলের সম্পৃক্ততা আসলেও রাষ্ট্র এসব ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনছে না। এতে করে সাংবাদিকতা পেশা দিনে দিনে হুমকির মুখে পড়ছে দাবি করে অবিলম্বে নোয়াখালীসহ সারাদেশে সংগঠিত সাংবাদিক নির্যাতন ও খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তারসহ বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়ি টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন , গুইমারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি দিদারুল আলম সহ পেশাজীবী বিভিন্ন সংগঠনে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]