কৈজুরী ইউনিয়নে বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণে ১৩ লাখ ৩১ হাজার ৩০০ টাকার প্রকল্প

Share the post

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রকল্পের আওতায় ইউনিয়নের ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডের বেকার যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা পারফরম্যান্স বেসড গ্রান্ট (PBG) থেকে অর্থায়ন করা হবে

এছাড়া ৪ থেকে ৬ নম্বর ওয়ার্ডের বেকার যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণের জন্য ৫ লাখ টাকা এবং ৭ থেকে ৯ নম্বর ওয়ার্ডের বেকার যুবক-যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণের জন্য ৩ লাখ ৩১ হাজার ৩০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ দুটি প্রকল্প বেসিক ব্লক গ্রান্ট (BBG) দ্বিতীয় কিস্তি থেকে বাস্তবায়ন করা হবে

সব মিলিয়ে তিনটি প্রকল্পে মোট ১৩ লাখ ৩১ হাজার ৩০০ টাকা ব্যয়ে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করবে কৈজুরী ইউনিয়ন পরিষদ, ফরিদপুর সদর, ফরিদপুর

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই প্রকল্পের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]