কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে চসিক নির্বাচনে প্রচারনা ও গনসংযোগ

Share the post

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব রেজাউল করিম চৌধুরী ও বিভিন্ন কাউন্সিলর পদপ্রার্থীদের প্রচারনা চালাচ্ছেন ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার বিষয়ক উপ সম্পাদক ও চসিক নির্বাচন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় ছাত্রলীগের সমন্বয় কমিটির সহকারী সমন্বয়ক এম এ আহাদ চৌধুরী রায়হানসহ চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ ।এম এ আহাদ চৌধুরী রায়হানসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ এ পর্যন্ত আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম ও বিভিন্ন কাউন্সিলর পদপ্রার্থীর নির্বাচনী এলাকা ঘুরে ঘুরে গণসংযোগ ,প্রচারনা, লিফলেট বিতরণ করে জনগণকে জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও বর্তমান সরকারের সাফল্যের কথা মানুষের দ্বারে দ্বারে ব্যক্ত করেন । এ পর্যন্ত সমন্বয়কারী নেতৃবৃন্দ মোহরা, চাঁদগাও, শুলকবহর, পাহাড়তলি ,আকবর শাহ্, আলকরণ,

মাদরবাড়ী, ফিরিঙ্গী বাজার, আন্দরকিল্লা ,জামালখাঁন এলাকায় গনসংযোগ করেন । এসব এলাকায় গনসংযোগ কালে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী ,স্হানীয় কাউন্সিলর পদপ্রার্থীবৃন্দ, নগর, জেলা ও স্হানীয় আওয়ামীলীগ ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী বিভিন্ন অঙ্গসংগঠন এর নেতৃবৃন্দ । এসময় ছাত্রলীগের প্রচার বিষয়ক উপ সম্পাদক রায়হান বলেন , বর্তমান বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে রাজনীতি ভুলে জনগণের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন এবং এবিষয়ে সচেতনাতা সৃষ্টির মাধ্যমে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছেন। এসময় মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, তিনি নির্বাচিত হলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনের সার্বিক উন্নয়নের কাজ করে যাবেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]