কিশোরগঞ্জ বারের সভাপতি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজিজুল, সম্পাদক বিএনপি সমর্থিত রতন

Share the post
আকিব হৃদয়, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে আওয়ামী লীগ এবং সাধারণ সম্পাদকসহ চারটি পদে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের শাহ আজিজুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. রাশেদুজ্জামান এনাম পেয়েছেন ১৪৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. আমিনুল ইসলাম রতন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদের মো. শহিদুল আলম শহীদ পেয়েছেন ২০৬ ভোট। আওয়ামী লীগ সমর্থিত অন্য পদে বিজয়ী প্রার্থীরা হচ্ছেন সহসভাপতি গৌরাঙ্গ চন্দ্র সরকার ও আ. রশীদ ভুঞা, সহসাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান সোহেল, লাইব্রেরি সম্পাদক জেসমিন আক্তার মনি, অডিটর খন্দকার ইয়াকুব ফয়সল এবং কার্যকরী সদস্য পদে মমিনুল হক লিটন, মোহাম্মদ আবু সাঈম, এম আবদুর রউফ ও আবু সাদাত মোহাম্মদ সায়েম। বিএনপি সমর্থিত বিজয়ীরা হচ্ছেন সহসাধারণ সম্পাদক মো. মাহফুজুল করীম বাবু, সাংস্কৃতিক সম্পাদক এ এম সাজ্জাদুল হক এবং কার্যকরী সদস্য পদে মো. মোকাছ উদ্দিন ভুঞা। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এস এম মাহবুবুর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনে সমিতির ৫১৯ জন ভোটারের মধ্যে ৪৮৭ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]