ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা রঞ্জু ও বীর মুক্তিযোদ্ধা কর্ণেল গণি

Share the post

তালুকদার রাসেল,স্টাফ রিপোর্টার: মুজিব বর্ষের তিন”শ বিয়াল্লিশতম দিনে ঈশ্বরদীর দুই কৃতি সন্তানকে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করা হলো। এরা হলেন, বীর মুক্তিযোদ্ধা ও অতিরিক্ত ডিআইজি(অব:) মাহফুজুল ইসলাম রঞ্জু এবং বীর মুক্তিযোদ্ধা ও কর্ণেল (অব:) মোঃ আব্দুল গণি। সম্মান সূচক সদস্য পদ প্রদান উপলক্ষে রবিবার মনোমুগ্ধকর সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে বক্তব্য দেন,প্রেসক্লাবের সহসভাপতি বিপুল জোয়ার্দার,সহসভাপতি আশরাফুল আবেদীন, সহসভাপতি এড.হেদায়েত উল হক,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান,সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল তালুকদার,ক্রীড়া সম্পাদক মামুনুর রহমান,দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম ও নির্বাহী সদস্য মমিন উদ্দীনসহ অন্যরা।

সভার সভাপতি সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে সম্মান সূচক সদস্য পদ ঘোষণা করেন। পরে তাঁদের সম্মানে সহসভাপতি,বিশিষ্ট গীতিকার,সুরকার ও কন্ঠ শিল্পী আশরাফুল আবেদীনের কন্ঠে একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]