কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ঈদ উপহার পেল ছিন্নমূল মানুষেরা

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ জেলা পুলিশ খাদ্য সামগ্রী বিতরণ করে আনন্দ ভাগাভাগি করে নিলো অসহায়-দুস্থ মানুষের সাথে। সোমবার (১০ মে) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল শেডে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলো জেলা পুলিশ। দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার তাহিয়াত চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবান চৌধুরী। করোনা মহামারীতে ছিন্নমূল, অসহায় দুস্থদের মাঝে হাহাকার তৈরী হয়েছে। ত্রাণের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে সকালকে বিকেল বিকেলকে রাত বানাচ্ছেন দুস্থরা। সার্মথ্য না থাকায় ঈদের আনন্দ নেই তাদের। এই অবস্থার কিছুটা অবসান ঘটাতেই অসহায় ছিন্নমূল এসব মানুষদেরকে খাদ্য সামগ্রী দিলেন কিশোরগঞ্জ জেলা পুলিশ। খাদ্যসামগ্রী পেয়ে এসব মানুষদের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে এমনটাই মনে করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার)। সেই সাথে অন্যান্য সময়ের মতো করে করোনাকালীন এই দুঃসময়ে সমাজের বিত্তবান মানুষদেরকে অসহায় ছিন্নমূল এসব মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]