কিশোরগঞ্জে মেলায় গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

Share the post

আকিব হৃদয়: কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবদুল্লাহ আল আকাশ লাদেন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন।বুধবার (১০ মার্চ) রাত ১১টায় বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর সুমন নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এসময় অপর এক যুবক পালিয়ে যায়।আটক সুমন একই উপজেলার সরারচর ইউনিয়নের কৈকুড়ি গ্রামের নূরুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, রাতে বাড়ির পাশে দক্ষিণ পিরিজপুর এলাকায় গ্রামীণ মেলায় যান ওই গ্রামের ইসাদ মিয়ার ছেলে লাদেন ও তার চাচাতো ভাই ইদ্রিস মিয়ার ছেলে সজিব রানা (১৮)।

মেলায় প্রবেশের পরই দুই যুবক তাদের ওপর হামলা চালায়। একের পর এক ছুরিকাঘাতে গুরুতর আহত হন তারা।আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান লাদেন।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হামলায় জড়িত অপর যুবককে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]