কিশোরগঞ্জে ট্রেনের ৬০ অগ্রীম টিকিট সহ দুই কালোবাজারি আটক

Share the post

আকিব হৃদয়, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জে ‌রেলও‌য়ে স্টেশন থে‌কে ট্রেনের ৬০টি টিকিটসহ মো. সাইফুল ইসলাম (৪৫) ও মো. মানিক মিয়া (৬৯) নামে দুই কালোবাজারিকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া টি‌কিটগু‌লো কিশোরগঞ্জ টু চট্টগ্রামের বিজয় এক্সপ্রেস, কিশোরগঞ্জ টু ঢাকার এগারোসিন্দুর এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের। সেগুলো সব আগাম কেনা। গ্রেফতার মো. সাইফুল ইসলাম কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে এবং মো. মানিক মিয়া একই এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, একটি কালোবাজারি চক্র কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুত করে রাখে ও পরবর্তীতে সাধারণ মানুষের কাছে বেশি দামে এসব টিকিট বিক্রয় করে থাকে। গোপনে খবর পে‌য়ে সোমবার (২২ মার্চ) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত মো. সাইফুল ইসলাম ও মো. মানিক মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা, কিশোরগঞ্জ টু চট্টগ্রামগামী রেলের ৬০টি আসনের আগাম টিকিট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় মামলা দায়ের করা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]