কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু।

Share the post

আব্দুল আহাদ (গাজীপুর): গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর আলম (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ১০টায় কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত জাহাঙ্গীর গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। শাহবাগ থানার মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ছিলেন তিনি। তার হাজতি নং-২৩৬৫/২০। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বলেন, ‘শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১ (১০) ২০নং মামলায় এ কারাগারে বন্দী ছিলেন জাহাঙ্গীর আলম।

শুক্রবার রাতে হঠাৎ কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়’। ‘এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক রাত পৌনে ১০টায় পরীক্ষা-নিরীক্ষা করে জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। জেলার আরও জানান, বন্দী জাহাঙ্গীর আলম স্ট্রোক করে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]