কলমাকান্দায় ট্রাক চাপায় এক শিশু নিহত

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নানার বাড়িতে বেড়াতে এসে ট্রাক চাপায় নিহত হয়েছে ৯ বছরের শিশু আব্দুল্লাহ। ঘটনাটি ঘটেছে শনিবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে কলমাকান্দা-নেত্রকোনা সড়কের পোগলা ইউনিয়নের হীরাকান্দা নামক স্থানে।
নিহত আব্দুল্লাহ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার অনন্তপুর গ্রামের আহম্মেদ এর পুত্র।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ তার মায়ের সাথে তার নানার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। সকালে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে বাড়ির বাইরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। আশপাশের লোকজন বিষয়টি দেখে ঘাতক ট্রাক ও এর চালক মাহমুদুলকে(২৫) আটক করে।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]