করোনা: সৌদি আরবে কঠোর বিধিনিষেধ আরোপ

Share the post

সম্প্রতি দ্বিতীয় দফায় বিশ্বব্যাপী বেড়েছে করোনার সংক্রমণ। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ সামাল দিতে সৌদি আরবে বসবাসরত দেশটির নাগরিক সহ প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা। নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং করোনা সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ পালনে শৈথল্য দেখতে পাওয়ায় বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।

বিধিনিষেধ সমূহ হল:

১। কমিউনিটি সেন্টার, ইস্তেরাহা, হোটেল, খিমাসহ যেকোন প্রোগ্রামস্থলে যেকোন ধরণের অনুষ্ঠান (বিবাহ, কোম্পানির এজিএম সহ এজাতীয় সব ধরণের প্রোগ্রাম) আয়োজন আগামি ৩০ দিনের জন্য নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধের এই সময় আরও বাড়তে পারে।

২। আগামী ১০ দিন ২০ জনের অধিক সংখ্যাক মানুষের উপস্থিতিতে যেকোন ধরণের সামাজিক অনুষ্ঠান আয়োজন করা নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধের এই সময় আরও বাড়তে পারে।

৩। আগামী ১০ দিন যেকোন ধরণের বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধের এই সময় আরও বাড়তে পারে।

৪। আগামী ১০ দিন যেকোন ধরণের সিনেমা, বিনোদন প্রোগ্রাম, শপিংমলে/রেস্টুরেন্টে কিংবা অন্যত্র ইনডোর গেমস নিষিদ্ধ থাকবে। নিষিদ্ধের এই সময় আরও বাড়তে পারে।

৫। আগামী ১০ দিন রেস্টুরেন্টের ভেতরে কাস্টমারকে খাবার পরিবেশন নিষিদ্ধ থাকবে, এসময় শুধু আউট সাইড ডেলিভারী চলমান থাকবে। এসময় এমন কোন অফার ঘোষণা করা যাবেনা যাতে জনসমাগম ঘটে। নিষিদ্ধের এই সময় আরও বাড়তে পারে।

মিউনিসলিটি/বলদিয়া মিনিস্ট্রি এই নির্দেশনা বাস্তবায়ন করবে। কোন প্রতিষ্ঠানকে এই নির্দেশনা অমান্যের কারণে ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হবে, পূনরাবৃত্তি ঘটলে ২ দিনের জন্য বন্ধ করে দেয়া হবে, আবারো পূনরাবৃত্তি ঘটলে এক সপ্তাহ, এরপর দুই সপ্তাহ, এরপর পূনরাবৃত্তি ঘটলে চার সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হবে।

ইতোমধ্যে রিয়াদ, দাম্মাম, আল কাসিমসহ বিভিন্ন অঞ্চলের গভর্ণরগণ এবং বিভিন্ন মন্ত্রণালয় তাদের আওতাধীন দপ্তরসমূহকে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার জন্য কঠোরতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেছেন। তাওয়াক্কালনা এপ সক্রিয় করা ছাড়া কোন শপিং মল কিংবা অফিসে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। এমতাবস্থায় সৌদিআরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে তাওক্কালনা এপ সক্রিয় করাসহ সৌদি নিয়ম কানুন মেনে চলার অনুরোধ জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]