করোনা যুদ্ধে এবার আমাদের সবাইকে মাঠে নামতে হবে,আমাদের করনীয়: মো:নুরু ইসলাম খান অসি

Share the post

সাইফুল ইসলাম তাহসান(প্রতিনিধি): জনস্বাস্থ্য সম্পর্কে অভিজ্ঞজনেরা বলছেন : জুন, জুলাই, আগস্ট মাস এবং পরবর্তী ছয় মাস ‘করোনা’র মারাত্মক সংক্রমণ ও মৃত্যুর পরিমাণ বাড়তে পারে। তারেই ধারাবাহিকতায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর পরিচালক অপারেশন নুরু ইসলাম খান অসি তার পর্যালোচনায় নিজস্ব কিছু সচেতনতামূলক অভিমত প্রকাশ করেন, তার এই অভিমত হুবহু তুলে ধরা হলো: এবার যেহেতু মাঠে আসল যুদ্ধে নামতে হবে, তাই কয়েকটা কথা বলে যেতে চাই: বাইরের লকডাউন শেষ , নিজের লকডাউন শুরু, বাহিরের কাউকে নিজের গায়ের কাছে ঘেঁসতে দেবেন না। আগামী অন্ততঃ ৬ মাস আরো দ্বিগুণ সাবধান হোন। বাইরে বেরোলে মাস্কের সাথে ফেস্ শিল্ড ব্যাবহার করুন, যা খুব কার্যকরী। পকেটে সবসময় স্যানিটাইজার রাখুন – প্রতি আধঘন্টা বা ঘন্টায় হাত পরিস্কার করুন। মোবাইলটি একটি পলিথিনে রাখুন। হেডফোন- না!!! স্পিকার মোডে কল রিসিভ- হ্যাঁ! পাবলিক ট্রান্সপোর্টে ভিড় এড়িয়ে চলুন। এটা সবথেকে রিস্কি জায়গা। বাড়ির বাইরে খাওয়া এড়িয়ে চলুন, শুকনো হায় ক্যালোরি স্নাক যেমন বাদাম, শুকনো ফল ও খাবার পানি অল্প সাথে রাখুন। বাসার বাইরে বের হয়ে বা অফিসে খাবার ও পানি শেয়ারিং বন্ধ করুন। অপ্রয়োজনীয় লোকসমাগম এড়িয়ে চলুন বাইরে থেকে বা বাজারে পাওয়া টাকা নোটগুলো আলাদা পলিথিনে আনুন – এনে জীবানুমুক্ত করুন। যেখানে সেখানে হেলান দেওয়া , বসা, কনুইএ ভর দেওয়া – ভুলে যান একটা ক্যাপ মাথায় থাকলে ভালো হয়, মহিলাদের ক্ষেত্রে ওড়না অনেক প্রয়োজনীয়। বাইরে কাপড়ের ব্যাগ নিয়ে বের হন- যা ধোয়া যাবে। ঘড়ি- আপাততঃ ব্যবহার করবেননা ! আংটি- আপাততঃ ব্যবহার করবেননা ! জুয়েলারী- আপাততঃ ব্যবহার করবেননা ! পাবলিক ওয়াশরুম- বুঝে শুনে ব্যবহার করুন ! মাস্ক রোজ চেন্জ হবে- স্পেয়ার ক্যারি করবেন যদি বারবার হাত ধুতে পারেন- গ্লাভস্ প্রয়োজন নেই। বরং গ্লাভ্স্ এ জীবানু লেগে থাকার রিস্ক বেশী। ★ এখানে কিছু কিছু নির্দেশনা ও অনুরোধ আপনার কাছে বাড়াবাড়ি মনে হতে পারে। তবে এগুলো মেনে চললে আপনার নিরাপত্তাও সুনিশ্চিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]