করোনা ভাইরাস COVID-19 মোকাবেলায় এস আলম গ্রুপ সবার পাশে সবসময়। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর মাধ্যমে চট্টগ্রাম পরিবহন শ্রমিক দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি : বন্দর নগরীর কোতোয়ালী থানাধীন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, চট্টগ্রামে এসআলম গ্রুপের সহযোগিতায় সিএমপির ট্রাফিক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় পরিবহন শ্রমিকদের মাঝে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়। এ কার্যক্রমের আওতায় সিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাবে দরিদ্র ৩০০০ (তিন হাজার) পরিবহন শ্রমিকদের পরিবারকে ০৫ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি পেঁয়াজ, ০২ কেজি আলু, ০.৫ কেজি লবন, ০.৫ লিটার সয়াবিন তৈল ও ০১টি সাবান সহ সর্বমোট ১১ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) জনাব মোঃ তারেক আহম্মেদ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম অঞ্চল) সভাপতি, জনাব মোঃ মুসা, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (চট্টগ্রাম অঞ্চল), সাধারণ সম্পাদক, জনাব অলি আহমদ, এসআলম গ্রুপের পিএস টু চেয়ারম্যান জনাব মোঃ আকিজ উদ্দিন সহ পুলিশের অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]