করোনা নিয়ে গুজব ছড়ালে গ্রেফতার: সিএমপি কমিশনার

Share the post

চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনা ভাইরাস নিয়ে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

গুজব ছড়ানো ও প্রচারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার নির্দেশনাও বিভিন্ন থানায় দিয়েছেন বলে জানান তিনি।

যারা সম্প্রতি ফেসবুকে গুজব ছড়িয়েছেন এবং প্রচার করেছেন তাদের শনাক্ত করার কাজ চলছে বলেও জানান সিএমপি কমিশনার।

শুক্রবার (২৭ মার্চ) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাস নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে গুজব ছড়াচ্ছেন। অনেকে তা প্রচার করছেন। আবার অনেকে মনগড়া তথ্য শেয়ার করছেন। তাদের শনাক্ত করার কাজ চলছে।

তিনি বলেন, পুলিশের একটি টিম গুজব প্রচারকারীদের আইডিগুলো নজরদারি করছে। তাদের অবস্থান শনাক্তের কাজ করছে। তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হবে। বিভিন্ন থানায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

২১ মার্চ করোনা ভাইরাস নিয়ে ফেসবুক মেসেঞ্জারে গুজব ছড়ানোর দায়ে মহানগর যুবদল নেতা ডা. ইফতেখার আদনানকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়।

১৭ মার্চ ফেসবুকে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর দায়ে কামরুল হাসান রুমি নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সিএমপি কমিশনার বলেন, গুজব প্রচারকারীরা যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]