করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে কবরী

Share the post

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শারীরিক জটিলতা এবং করোনা পজিটিভ আসায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

তিনি বলেন, ম্যাডামের জ্বর ও শরীর ব্যথা ছিল। গত পরশু করোনার ফলাফল পজিটিভ আসে। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে গেছি। এখন সেখানেই আছেন।

জানা গেছে, হাসপাতালে অক্সিজেন সার্পোট দিয়ে রাখা হয়েছে বাংলা সিনেমার মিষ্টি মেয়েখ্যাত এ অভিনেত্রীকে। গতকাল (৬ এপ্রিল) শারীরিক অবস্থা খারাপ থাকলেও আজকে একটু ভালো। তিনি স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে পা রাখেন কবরী। এরপর অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক-পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন কবরী।

কবরী পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন ‘এই তুমি সেই তুমি’। সরকারি অনুদানে নির্মিত হয়েছে সিনেমাটি। পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]