করোনা আক্রান্ত পুলিশ, ব্যারাক লকডাউন, ২২৫ জন কোয়ারেন্টিনে

Share the post

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ সদ্যসের রোববার (১২ এপ্রিল) পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

পুলিশ সদস্য আক্রান্ত হওয়ায় তার বাসস্থান সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাক লকডাউন করা হয়েছে। ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা বিভাগীয় পুলিশ হাসপাতালে তিন চিকিৎসক, তিনজন নার্স, সাতজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ১২ জন রুমমেট ও ব্যারাকের ২০০ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বিভাগীয় পুলিশ হাসপাতালে পাঁচদিন ধরে চিকিৎসাধীন ওই ট্রাফিক কনস্টেবলের করোনা পরীক্ষায় পজিটিভ আসার পর তাকে আন্দরিকল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে সিএমপি সূত্রে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, আমাদের একজন পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ট্রাফিক উত্তর বিভাগের ব্যারাক লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আসা পুলিশ সদস্য ও চিকিৎসকদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সিএমপি কমিশনার বলেন, থানা পর্যায়ে মাঠে কাজ করা পুলিশ সদস্যসহ সিএমপির সব ইউনিটের সদস্যদের সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]