করোনার: চট্টগ্রামে একদিনে আরও ৭২ রোগী শনাক্ত

Share the post

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬ জন নগরের ও ১৬ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৩৩ হাজার ২৮৭ জন।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮০টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮১৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৩৯টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ১৯ জন, বিআইটিআইডি ল্যাবে ১৮ জন, চমেক ল্যাবে ২০ জন এবং সিভাসু ল্যাবে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।এছাড়া, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০টি নমুনা পরীক্ষা করে ১১টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়নি।আবার কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৩টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি।উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন; এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন উপজেলার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]