করিমগঞ্জে পাইপগান, একরাউন্ড কার্তুজ ও চাকুসহ আটক এক

Share the post

আকিব হৃদয়, নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প বিশেষ অভিযান চালিয়ে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি চাকুসহ মো. মিহাদুল ইসলাম (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে।বৃহস্পতিবার (৩ জুন) ভোররাতে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া অস্ত্রধারী সন্ত্রাসী মো. মিহাদুল ইসলাম ঝাউতলা গ্রামের মো. সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে।র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, মো. মিহাদুল ইসলাম একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ জুন) ভোররাত ৩টার দিকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামে অভিযান চালায়।

অভিযানে একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি চাকুসহ মো. মিহাদুল ইসলামকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]